বাংলাদেশকে স্বস্তির ইঙ্গিত দিলেন শানাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ AM
শানাকা

শানাকা © সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিতে এখন বাংলাদেশের ভাগ্য পুরোটাই নির্ভর করছে শ্রীলঙ্কার ওপর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে বাংলাদেশ, তবে পরের রাউন্ডে যেতে হলে তাকিয়ে থাকতে হবে আজকের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। শ্রীলঙ্কা জিতলেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। সে কারণে লংকানদের জয় কামনায় এখন প্রহর গুনছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, তারাও আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে যেতে চান।

সহজ সমীকরণ বলছে, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে। অবশ্য শ্রীলঙ্কা হারলেও সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারতে হবে। বলা যায় লঙ্কানদের জয়ই এখন টাইগারদের সুপার ফোরে তুলতে সক্ষম। আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার পক্ষে।

এ প্রসঙ্গে শানাকা বলেন, 'দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো, উঁচু মানের দল। তাদের হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।'

সব কিছু ছাপিয়ে লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্পিনারদেরও। যা মানছেন শানাকাও। তবে আবুধাবির এই মাঠেই আফগানদের বিপক্ষে লঙ্কানদের খেলার অভিজ্ঞতা আছে। তাই দুশ্চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অলরাউন্ডার। তিনি বলেন, 'আসলে এই ম্যাচে স্পিনারদের লড়াই হতে যাচ্ছে। তাদের মানসম্পন্ন অ্যাটাক আছে। এটার জন্য আমরা প্রস্তুত আছি। আরব আমিরাতে ওদের বিপক্ষে অনেকবারই খেলেছি।'

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950