কীভাবে আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ, কৌশল জানালেন মাহরুফ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ PM
বাংলাদেশ ক্রিকেট দল ও শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ফারভিজ মাহারুফ

বাংলাদেশ ক্রিকেট দল ও শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ফারভিজ মাহারুফ © টিডিসি সম্পাদিত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় এশিয়া কাপের সুপার ফোরে ওঠা কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেই সুপার ফোরের আশা জিইয়ে থাকবে লিটন দাসের দলের। আফগানিস্তানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন সাবেক শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ফারভিজ মাহারুফ। তবে ভেন্যু আবুধাবিতে হওয়ায় আফগানদের থেকে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখছেন তিনি। 

এ বিষয়ে মাহারুফ বলেন, আবুধাবিতে খেলা ম্যাচগুলোর দিকে তাকান, সেখানে পিচটা স্কিড করছে বলে মনে হচ্ছে। স্পিনারদের বলও ব্যাটে স্কিড করে আসছে। তাই এটা হয়তো বাংলাদেশের টপ অর্ডারকে সাহায্য করতে পারে। কারণ দলটির ব্যাটাররা বল ব্যাটে আসার সময় পছন্দ করে। তাই এটাই একমাত্র সুবিধা। কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে যা হয়েছে তা ভুলে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে।

তিনি বলেন, ‘আমার মনে হয় ফজলহক ফারুকি যেভাবে বল সুইং করাচ্ছে, তার বিপরীতে খেলাটাও কঠিন হতে পারে। এর সাথে আজমতউল্লাহ ওমরজাই বলটা সুইং করানোর সুযোগ পেলে সেটা সামলানো কঠিন হবে। বাংলাদেশের শুধু একটা ভালো শুরু দরকার। আপনি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায়শই দুই ওভারে, দুই উইকেট, দুই মেডেন দেখতে পান না। আর এটা প্রতিবার ঘটে না।’

সাম্প্রতিক সময়ে পরে ব্যাটিং করেই বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অপরদিকে আফগানিস্তান জিতেছে আগে ব্যাটিং করে। এ কারণে এই লড়াইয়ের কিছুটা বিশেষত্ব খুঁজে পাচ্ছেন মাহারুফ। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে প্রথমে ব্যাট করে বোর্ডে রান তুলতে দেখতে চাই। কোনো চাপ নেই, শুধু মাঠে গিয়ে উপভোগ করুক। কিন্তু সম্প্রতি তারা রান তাড়া করতে পছন্দ করছে। তারা রান তাড়া করে ম্যাচ জিতছে।’   

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9