এশিয়া কাপের সুপার ফোর, বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ AM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

এশিয়া কাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণভাবে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের। তবে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে জয় তুলে নিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রয়েছে বাংলাদেশ।

গ্রুপপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান সংখ্যক ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, যারা একটি ম্যাচ কম খেলেছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান এবং কোন জয় না পাওয়া হংকং রয়েছে চতুর্থ স্থানে। তবে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা ।

বাংলাদেশের সুপার ফোরে নিশ্চিতভাবে জায়গা করে নিতে হলে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তাহলে পয়েন্ট টেবিল হবে:

শ্রীলঙ্কা – ৬ পয়েন্ট

বাংলাদেশ – ৪ পয়েন্ট

আফগানিস্তান – ২ পয়েন্ট

এ ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে চলে যাবে, আর বিদায় নিতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে, যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন নেট রানরেট হিসাব করে ঠিক করা হবে কারা যাবে সুপার ফোরে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে সেই ম্যাচের ফল ও ব্যবধানের ওপর নির্ভর করে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬