ভালো শুরুর পরও ‘বড়’ পুঁজি পেল না বাংলাদেশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দুর্দান্ত এক গোড়াপত্তন পেয়েছিল বাংলাদেশ। তবে দুই ওপেনারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি মিডল-অর্ডারের ব্যাটাররা। তাদের ব্যাটিং ব্যর্থতায় লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহও বড় হয়ে উঠেনি। এতে এশিয়া কাপের সুপার ফোরের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে কোনোরকমে দেড় শ' রান ছুঁয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৩ ছক্কা ও ৪ চারে ৩১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার তামিম।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে সবশেষ ১২ ম্যাচের মধ্যে রেকর্ড উদ্ভোধনী জুটি গড়ে টাইগাররা। তবে ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলেই আফগান শিবিরে স্বস্তি ফেরান রশিদ খান। আফগান অধিনায়ককে স্লগ করতে গিয়ে লাইন মিস করেন সাইফ। বোল্ড হয়ে ২৮ বলে ৩০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন লিটন দাস (১১ বলে ৯)। নিজের প্রথম বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরান নুর আহমেদ। রিভিউ নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখান এই রিস্ট স্পিনার।

ইনিংসের ১২তম ওভারে ফিফটি ছুঁয়ে পরের ওভারে ২ রান নিতে গিয়ে প্যাভিলিয়নের পথে ধরেন তামিম। মূলত নুর আহমেদকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের মুঠোবন্দি হন ৩১ বলে ৫২ রান করা এই ওপেনার।

এর আগে, অবশ্য চলতি বছরে চর্তুথ ফিফটির দেখা পেয়ে যান তামিম। এই ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটারদের যৌথ রেকর্ড এটি। ২০২২ ও এ বছরই লিটন দাসও চারবার পঞ্চাশ ছুঁয়েছেন।

এরপর শামীম পাটোয়ারীও আস্থার নাম হয়ে উঠতে পারেননি। ধীরগতির এক ইনিংসে দুই অঙ্ক পেরিয়েই ফেরেন এই অলরাউন্ডার। রশিদের স্পিন বিষে এলবিডব্লু’র ফাঁদে পরার আগে ১১ বলে ১১ রান করেন শামীম।

এছাড়াও জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেললে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

 

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950