রেকর্ড-ফিফটি ছুঁয়েই বিদায় তানজিদের

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়েই রেকর্ডবুকে নাম তোলেন তানজিদ হাসান তামিম। এরপর ফিফটিও ছুঁয়ে ফেলেন। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১১৯/৩।

মূলত এদিন প্রথম ছক্কা হাঁকানোর পরই এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেন তামিম। চলতি বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৬টি ছক্কা তার। চলতি বছরই ২৩টি ছক্কা নিয়ে দুইয়ে পারভেজ ইমন।

এদিকে তামিমের তৃতীয় ছক্কাটি চলতি বছর এই ফরম্যাটে ১২৩তম ছক্কা বাংলাদেশের। গেল বছর ১২২টি ছক্কা মেরেছিল টাইগাররা। অবশ্য, গতবারের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই এই রেকর্ডটা গড়ল লাল-সবুজেরা।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সবশেষ ১২ ম্যাচের মধ্যে রেকর্ড উদ্ভোধনী জুটি গড়ে টাইগাররা। তবে ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলেই আফগান শিবিরে স্বস্তি ফেরান রশিদ খান। আফগান অধিনায়ককে স্লগ করতে গিয়ে লাইন মিস করেন সাইফ। বোল্ড হয়ে ২৮ বলে ৩০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন লিটন দাস (১১ বলে ৯)। নিজের প্রথম বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরান নুর আহমেদ। রিভিউ নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখান এই রিস্ট স্পিনার।

ইনিংসের ১২তম ওভারে ফিফটি ছুঁয়ে পরের ওভারে ২ রান নিতেই প্যাভিলিয়নের পথে ধরেন তামিম। মূলত নুর আহমেদকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের মুঠোবন্দি হন ৩১ বলে ৫২ রান করা এই ওপেনার।

এর আগে, অবশ্য চলতি বছরে চর্তুথ ফিফটির দেখা পেয়ে যান তামিম। এই ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটারদের যৌথ রেকর্ড এটি। ২০২২ ও এ বছরই লিটন দাসও চারবার পঞ্চাশ ছুঁয়েছেন।

 

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬