এশিয়া কাপে শ্রীলঙ্কার শক্তিশালী দল, বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ

২৮ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই মানেই অন্যরকম ঝাঁজ

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই মানেই অন্যরকম ঝাঁজ © সংগৃহীত

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েই এশিয়া কাপের জন্য শক্তিশালী দল দিয়েছে শ্রীলঙ্কা। চোটে পড়ে গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। অভিজ্ঞ লেগ স্পিনারকে দলের রাখা হয়েছে এশিয়া কাপের ফিট থাকার শর্তে। তাঁকে পরিপূর্ণ সেরে ওঠার সময় দিতে রাখা হয়নি আগামী সপ্তাহে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।

শ্রীলঙ্কা দলের নেতৃত্বে আছেন চারিত আসালাঙ্কা। ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে লড়াই মানেই অন্যরকম ঝাঁজ। এবার মরুতেও সেই ঝাঁজ থাকবে নিশ্চিত। সবশেষ লঙ্কানদের দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। তবে গত দুটি এশিয়া কাপেই বাংলাদেশ সুবিধা করে উঠতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ২০১৮ এশিয়া কাপে দুবাইয়ে মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর তামিম ইকবালের ভাঙা আঙুলের লড়াইয়ে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। লঙ্কানদের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে।

গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে এশিয়া কাপের দলে একাধিক পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। ফিরেছেন নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারা ও দুষ্মন্ত চামিরা।

শ্রীলঙ্কা দল: চারিত আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহেশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা।

মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের দুই পেনাল্টি দাবি কেন নাকচ করলেন রেফারি ও ভিএআর? যা …
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence