বাংলাদেশ সিরিজের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২০ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৩ PM
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ © সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য বুধবার (২০ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচদের দল ঘোষণার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি আগস্টে টাইগারদের বিপক্ষে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে সরকারের সবুজ সংকেত না মেলায় বাংলাদেশ সফর বাতিল করে বিসিসিআই। আর এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

এরপর ডাচদের সঙ্গে তিন ম্যাচের এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। আগামী ২৭ আগস্ট এই সিরিজ খেলতে ঢাকায় আসবে ডাচরা। ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর গড়াবে ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

অবশ্য এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে সিলেটে চলে গেছেন সম্ভাব্য সব খেলোয়াড়েরা। আজ থেকে আগামী তিনদিন সেখানে স্কিল অনুশীলন করবেন তারা। ২৩ আগস্ট বিরতি শেষে ২৪ ও ২৫ আগস্ট ম্যাচ পরিস্থিতির অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ২৬ আগস্ট বিসিবি হাই পারফরম্যান্স দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬