চমক রেখে এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা ভারতের

১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:১৪ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান! আসন্ন এশিয়া কাপে ভারতের স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবেই ডাক পেলেন শুভমান গিল। এছাড়া প্রায় এক বছরের বেশি সময় পর ম্যান ইন ব্লু'দের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন পেসার জাসপ্রিত বুমরাহ। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে বেশ কয়েকজন তারকা বাদ পড়েছেন। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। ফলে, দল ঘোষণায় যশস্বী জয়সওয়ালকে নিয়ে সবচেয়ে বেশি নজর ছিল। শেষমেশ মূল স্কোয়াডে জায়গা পাননি তিনি, তবে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন। শ্রেয়াস আইয়ার ও রিয়ান পরাগ-ও বাদ পড়েছেন। 

এছাড়া ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফর্মে থাকলেও, সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে নেই।

‍উইকেটরক্ষক হিসেবে সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা স্কোয়াডে ডাক পেয়েছেন। টপ-অর্ডারে অভিষেক শর্মা ও তিলক বার্মা; মিডল-অর্ডারে সূর্যকুমারের পাশাপাশি শিভাম দুবে জায়গা পেয়েছেন। এছাড়া অলরাউন্ডার ইউনিটে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল আছেন। স্পিন ইউনিটে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব আর পেস বিভাগ সামলাবেন বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানা।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিঙ্কু সিং।

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081