ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা-শাড়ি জব্দ

১৭ আগস্ট ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৮ AM
জব্দ করা ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি

জব্দ করা ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ভারতীয় লেহেঙ্গা ও শাড়ির বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা চান্দুরা এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালায়। এ সময় ব্যবহৃত কার্টন দিয়ে আচ্ছাদিত অবস্থায় ভারতীয় উন্নতমানের ৪৪৯টি লেহেঙ্গা ও ১৪৭টি শাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী সময়ে এসব মালামাল আইনি প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬