ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, কী কথা হলো

১৯ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছেন লিটন-মিরাজরা।

অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সোমবার (১৮ আগস্ট) ঢাকায় ফিরেছেন বিসিবি বস। এরপর আজ সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। পাশাপাশি বিসিবির পরিচালকরাও উপস্থিত ছিলেন। 

এছাড়া মেডিকেল বিভাগের চিকিৎসক, কোচিং স্টাফের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। যেখানে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন বোর্ড সভাপতি। একইসঙ্গে নানা দিকনির্দেশনাও দিয়েছেন।

বৈঠকে উপস্থিত এক সদস্য গণমাধ্যমে বলেন, 'বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায়; এ বিষয়ে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন সভাপতি।'

তিনি যোগ করেন, 'মিরপুর স্টেডিয়ামে একটা সুইমিংপুল দেওয়া যায় কি না, সেই চেষ্টার কথা হয়েছে। আর ডিপিএলের একটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ভ্রমণটা অনেক বেশি হয়ে যায়, ঢাকার অদূরে খেলা হলে। তখন রমজান থাকে যে কারণে সেহরি খেয়েই যেতে হয়। সেক্ষেত্রে ঢাকার বাইরে করা যায় কি না, এটা নিয়েও কথা হয়েছিল।'

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬