দুই নতুন মুখকে স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ PM
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে দুই নতুন মুখ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান জায়গা পেয়েছেন। সাদা বলের ক্রিকেটে নিয়মিত থাকা তানজিদ এবার প্রথমবারের মতো লাল বলে সুযোগ পেলেন। 

অন্যদিকে, অমিত হাসান জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবার, তবে এখনো অভিষেকের অপেক্ষায় তিনি। তবে ঘরোয়া লম্বা সংস্করণের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন অমিত। সম্প্রতি বিসিএলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে আবারও নজর কাড়েন তিনি। একইভাবে প্রথম শ্রেণির ক্রিকেটেও তানজিদের রেকর্ড আশাব্যঞ্জক, আর সীমিত ওভারের দলে ইতোমধ্যেই নিজের জায়গা শক্ত করেছেন তিনি। তানজিদ ও অমিতকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

তিনি বলেন, ‘তানজিদ আমাদের টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় ছিল। তার প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগটা সে ডিজার্ভ করে। তার টেকনিক মজবুত এবং সহজাত সামর্থ্যও বেশ সমৃদ্ধ। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে সে লম্বা ফরম্যাটেও ভালো পারফর্ম করতে পারবে।’ 

প্রধান নির্বাচক আরও বলেন, ‘অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কারণ সে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম ধারাবাহিক একজন ব্যাটার। তার মানসিক দৃঢ়তা আলাদা করে নজর কাড়ে এবং আমরা বিশ্বাস করি টেস্ট ক্রিকেটের জন্য এটি খুবই উপযোগী। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো দেখিয়ে আসছে। দুজন খেলোয়াড়ের সামনেই অনেক সময় আছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভ করতে পারবে।’

উল্লেখ্য, আগামী ৮ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এর আগে, ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে দ্য গ্রিন ম্যানরা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬