বিসিবি নির্বাচন ঘিরে নিজের অবস্থান জানালেন নান্নু

২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ PM
মিনহাজুল আবেদিন নান্নু

মিনহাজুল আবেদিন নান্নু © সংগৃহীত

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আর গত সপ্তাহেই আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন তামিম। বিসিবি সূত্র বলছে, সেই অনুসারের পরিকল্পনাও চলছে।

এদিকে বর্তমান অ্যাডহক কমিটির অনেকেই বিসিবির পরের নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচনে অংশ নিতে তফসিলের আগেই পদত্যাগ করবেন অনেকে। এই তালিকায় ৭ থেকে ৮ জনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে দায়িত্ব নেওয়ার দিনই বিসিবির পরের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তামিম।

অন্যদিকে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুরাও এই তালিকায় আছেন। তবে নির্বাচনে অংশ নিচ্ছেন না এমনটা আগেই জানিয়েছিলেন তানজীল চৌধুরী। এ ছাড়া আতহার আলী খানও নির্বাচন করবেন না, একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে এতদিন স্পষ্ট কোনো বার্তা ছিল না। তবে এবার জানালেন, তিনিও বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এ-ও জানিয়েছেন, ক্যাটাগরি 'সি' থেকে তাকে নির্বাচনে দেখা যেতে পারে। সবমিলিয়ে আগামী সপ্তাহের মধ্যেই খোলাসা হতে পারে বিসিবি নির্বাচন ঘিরে নানা জল্পনা-কল্পনার।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে নান্নুর ভাষ্য, 'আমিও বিসিবির পরের নির্বাচন করব। তার আগে পদত্যাগ করব। আমার তো ক্লাব নেই, সেক্ষেত্রে ক্যাটাগরি সি থেকেই নির্বাচন করার সম্ভাবনা বেশি।'

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬