রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © বিসিবি

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেই ভালো ছিল না বাংলাদেশের। ব্যর্থ হয়েই ফেরেন দুই ওপেনার। মাঝে অধিনায়ক লিটনও সুবিধা করতে পারেননি। তবে মিডল-অর্ডারের দারুণ ব্যাটিংয়ে ঘুরে যায় ম্যাচ। শেষমেশ ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল টাইগাররা।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাওয়ারপ্লে'র শেষ ওভারে দলীয় ৪১ রানে ১৬ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাইফ হাসান। আরেক ওপেনার তামিমও ২৫ বলে ২০ রানের মন্থর এক ইনিংসে ফেরেন। মাঝে অধিনায়ক লিটনও (১৫ বলে ২১) সেভাবে আস্থার প্রতিদান দিতে পারেননি। 

এতে বেশ ব্যাকফুটেই চলে গিয়েছিল স্বাগতিকেরা। তবে চতুর্থ উইকেট জুটিতে ২৮ বলে ৫৬ রান তুলে দলকে পথ দেখান তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। কিন্তু মাত্র ১৪ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ইমনও।

পঞ্চম উইকেটে শামীম পাটোয়ারিকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন হৃদয়। মাত্র ১৯ বলে ৪৯ রানের অপ্রতিরোধ্য পার্টনারশিপ গড়েন তারা। এই জুটিতেই জয়ের বন্দরে নোঙ্গর করে লাল-সবুজেরা। ২ চার আর ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন হৃদয়। অন্যপ্রান্তে ৩ চার আর ২ ছক্কায় ১৩ বলের ৩১ রানের মারকাটারি এক ইনিংস সাজান শামীম।

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ইশ সোধি। এ ছাড়া একটি করে উইকেট নেন নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।

এর আগে, ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ, সেটাও সরাসরি থ্রো থেকে। তানজিম সাকিবের বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন রবিনসন; হৃদয়ের নিখুঁত থ্রোয়ে ভাঙে স্ট্যাম্প। খাতা খোলার আগেই বিদায় নেন এই ওপেনার।

এরপর ক্লার্কের সঙ্গে যোগ দেন ক্লিভার। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও তাণ্ডব চালান তারা। ফিফটিও ছুঁয়ে ফেলেন ক্লার্ক-ক্লিভার। পরে দলীয় সেঞ্চুরির আগে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লিভার। এ ছাড়া দলীয় ১১০ রানের মাথায় ৩৭ বলে ৫১ রানে ফেরেন ক্লার্ক। দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন রিশাদ হোসেন।

পরে বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও ক্রিজে থিতু হতে পারেননি। ২ বলে ১ রানে জ্যাকবসকে তানজিম সাকিব এবং ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেন শেখ মেহেদী।

চারে নেমে রীতিমতো তাণ্ডব চালান নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করেন তিনি।

শেষদিকে ঝড় চালিয়েছেন জশ ক্লার্কসন। ১৪ বলে ২৭ করেন তিনি। এ ছাড়া ৪ বলে ২ রান করেন নাথান স্মিথ।
 
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081