‘বল বয়’ না বলে ‘ফিউচার স্টার্স’ নামকরণের কারণ জানালেন তামিম

২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ PM
মাঠে ‘ফিউচার স্টার্স’রা

মাঠে ‘ফিউচার স্টার্স’রা © বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে আবার নতুনভাবে ফিরল বল বয়ের সংস্কৃতি, তবে এবার তাদের ‘ফিউচার স্টার্স’ বলা হচ্ছে। প্রচলিত ‘বল বয়’ শব্দটির বদলে এই নতুন নাম কেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল নিজেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হলো এই উদ্যোগ। ‘ফিউচার স্টার’ নামে পরিচিত এই তরুণরা মাঠের বাউন্ডারির বাইরে অবস্থান করবে এবং সীমানা পেরোনো বল দ্রুত খেলোয়াড়দের কাছে পৌঁছে দেবে।

ম্যাচ শুরুর আগে তাদের নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্টও শেয়ার করেছেন তামিম, যেখানে এই উদ্যোগের পেছনের ভাবনা তুলে ধরেন তিনি।

তিনি লিখেছেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স।’

এই উদ্যোগে থাকা ক্ষুদে ক্রিকেটারদের তালিকায় শুধু ছেলেরাই নয়, জায়গা পেয়েছে মেয়েরাও। বড় তারকাদের কাছাকাছি থাকার এই সুযোগ তাদের ভবিষ্যতে ক্রিকেটার হওয়ার স্বপ্নকে আরও উজ্জীবিত করবে। তামিম নিজেও একসময় এমন ভূমিকায় ছিলেন। তাই আজকের এই উঠতি ক্রিকেটারদের চোখে-মুখে খেলা করা স্বপ্ন যেন তার নিজের শুরুর দিনের স্মৃতিকেই আবার মনে করিয়ে দিচ্ছে।

তিনি লিখেছেন, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম, আমিও ছিলাম একজন বল বয়।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬