বিসিবিতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব গড়তে চান তামিম ইকবাল

২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

সাবেক অধিনায়ক থেকে এখন বিসিবির অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে তামিম ইকবাল। ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখার কথা জানিয়েছেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নেতৃত্বের দর্শন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা খোলামেলাভাবে তুলে ধরেন দেশসেরা এই ওপেনার।

তামিম বলেন, ‘আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল নির্বাচন করার জন্য। কিন্তু আমরা তার আগেই এটি সম্পন্ন করব। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব।’ 

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে একটি পেশাদার ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলাই তার লক্ষ্য। খেলোয়াড়দের যে সমস্যার মুখে পড়তে হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়; এটাই তার মূল প্রতিশ্রুতি।’

তরুণ বয়সে এত বড় দায়িত্ব পাওয়ার চ্যালেঞ্জের কথা স্বীকার করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘উপমহাদেশে তরুণ নেতাকে অনেকে সহজে মেনে নিতে চান না। তাই সবাইকে সম্মান দেখানো আমার দায়িত্ব। আমি এখানে হুকুম চালাতে বা নিজের পছন্দ চাপিয়ে দিতে আসিনি। সভাপতির চেয়ারে বসে অহংকার ও রাগকে বিসর্জন দিতে হবে। এভাবেই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’

অধিনায়কত্বের অভিজ্ঞতা থেকে বোর্ড সভাপতির ভূমিকার পার্থক্য ব্যাখ্যায় তামিম বলেন, ‘আগে শুধু দল নিয়ে ভাবতাম। এখন পুরো ক্রিকেট সিস্টেম, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ডের কয়েকশ কর্মচারীর কথা ভাবতে হয়। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া চলে না। সবসময় ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও দেশের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়।’ 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬