বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

৩০ জুলাই ২০২৬, ১২:৩২ PM
 তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে আলোচনা-গুঞ্জন চলছেই। তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই বিপিএল নিয়ে নিজের অবস্থান আবারও পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, শুধু আয়োজনের জন্য বিপিএল আয়োজন করা হবে না; পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই টুর্নামেন্ট মাঠে নামাতে চায় বোর্ড।

বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বিপিএল আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।’

এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তামিম একই ধরনের অবস্থান নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের পক্ষে তিনি নন। এবারও সেই অবস্থানই পুনর্ব্যক্ত করলেন তিনি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। নতুন এই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি।’

নতুন দায়িত্বকে নিজের এবং বাংলাদেশের জন্য গর্বের বলে উল্লেখ করে তামিম বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। পুরো জিনিসকে দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’

জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬