ওয়ানডেতে নতুন অধিনায়ক কে, জানালেন তামিম ইকবাল

২৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো টপ-অর্ডার ব্যাটার লিটন দাসকে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ভারত সিরিজ থেকেই এই দায়িত্ব সামলাবেন উইকেটকিপার এই ব্যাটার। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তিনিই ওয়ানডে অধিনায়ক থাকবেন। সাদা বলের ক্রিকেটে লিটন তাওহীদ হৃদয়কে সহকারী হিসেবে পেয়েছেন। অন্যদিকে লাল-বলের ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর কাছেই নেতৃত্বভার থাকছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভাশেষে এ সিদ্ধান্ত জানান সভাপতি তামিম ইকবাল।

তামিম বলেন, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুজন ক্যাপ্টেন থাকা উচিত।’

লিটনকে কেন দায়িত্বে আনা হয়েছে, এ নিয়ে ব্যাখ্যায় বিসিবি সভাপতি বলেন, ‘মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজরে মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছিনা, বিশেষ করে ব্যাটিংয়ে। আশা করি সে রিদমে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে ব্যাখ্যা দিয়েছি। সে বিষয়টা বুঝতে পেরেছে। দুই পাশ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।’

এর আগে, গত বছরের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার নেতৃত্বের মেয়াদও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।

মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে বাংলাদেশ সন্তোষজনক পারফরম্যান্স করলেও দেশের বাইরে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে বিদেশের মাটিতে তার অধিনায়কত্বে খেলা ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র দুটি জিতেছে লাল-সবুজেরা। এ পর্যন্ত মিরাজের নেতৃত্বে মোট ২৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতে জয়, ১৩টিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬