বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল

২৬ জুন ২০২৬, ১০:৪৯ AM
 আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © টিডিসি ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে পুনরায় বিসিবির সভাপতি হিসেবে বহাল করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান বিসিবির জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ১৪ পৃষ্ঠার একটি চিঠির মাধ্যমে বুলবুল আইসিসির কাছে এই আবেদন জানান। চিঠিতে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। এর জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

একই সঙ্গে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।

পরবর্তীতে ৭ জুন সেই অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।

পদ হারানোর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে নিজেকে বিসিবির বৈধ সভাপতি বলে দাবি করে আসছেন বুলবুল। পাশাপাশি তিনি বিষয়টিতে আইসিসির হস্তক্ষেপও কামনা করে আসছেন।

গত ১ জুন আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসে। সফরকালে তারা বুলবুলের নেতৃত্বাধীন বিলুপ্ত কমিটির কয়েকজন পরিচালক এবং অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

সফর শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি-সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন অগ্রগতি পর্যালোচনার জন্যই তাদের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসম্বলিত প্রতিবেদন যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে।

তবে এখনো পর্যন্ত আইসিসির সেই তদন্ত প্রতিবেদন বা পর্যবেক্ষণের ফলাফল প্রকাশ করা হয়নি।


 

বক্তব্যের মাঝেই নুরকে থামিয়ে দিলেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসার সনদে দুই পদে চাকরির সুযোগ, স্বীকৃতি দিল সরকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬