ব্যাভিচার মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

১০ জুন ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ১০ জুন ২০২৬, ১২:৫৩ PM
আদালতে নাসির-তামিমা

আদালতে নাসির-তামিমা © টিডিসি ফটো

ব্যাভিচারের মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

এর আগে আদালতে যুক্তিতর্কে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আদালতের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু অভিযোগ অস্বীকার করে আসামিদের খালাস প্রার্থনা করেন। শুনানিকালে উভয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

বাদীপক্ষের অভিযোগ, প্রথম স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এ ছাড়া নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। 

ম্যাটস কর্মকর্তার যোগদান ঠেকাতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদ…
  • ১০ জুন ২০২৬
গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
  • ১০ জুন ২০২৬
প্রো-ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল গ্রামীণ ইউনিভার্সিটি
  • ১০ জুন ২০২৬
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
  • ১০ জুন ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ জ…
  • ১০ জুন ২০২৬