নাঈম হাসানকে পুলিশের হেনস্তা, বিসিবি সভাপতির তীব্র প্রতিবাদ

১৩ জুন ২০২৬, ১২:৪৪ PM
 তামিম ইকবাল

তামিম ইকবাল © টিডিসি ফটো

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছেন, ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিসিবি শুরু থেকেই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’

তিনি আরও বলেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’

এদিকে ঘটনার পর চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নাঈম হাসানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে নিজ শহর চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় যাচ্ছিলেন নাঈম। পথে তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

নাঈম হাসানের দাবি, ডিবি পরিচয়ে প্রথমে তার পরিচয় যাচাই করা হয়। পরে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন। তিনি নিজের পরিচয় দেওয়ার পরও হেনস্তা বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেটাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬