এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম

২৯ জুন ২০২৬, ০৭:৪৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৭:৫৩ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © টিডিসি ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে মর্যাদাপূর্ণ মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর আজীবন সম্মানসূচক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ (সোমবার) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে এমসিসি।

তামিমের সঙ্গে আরও চারজন আন্তর্জাতিক ক্রিকেটার এই সম্মান পেয়েছেন। তারা হলেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোনস এবং ভারতের চেতেশ্বর পূজারা।

এই সম্মান পাওয়ার মাধ্যমে তামিম ইকবাল এমসিসির আজীবন সম্মানসূচক সদস্য হওয়া হাতে গোনা কয়েকজন বাংলাদেশির একজন হলেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেও ব্যাপকভাবে স্বীকৃত।

২০০৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তামিমের। এরপর তিনি টেস্টে ৫ হাজারের বেশি রান করেন, যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি লর্ডসের সম্মানজনক হনার্স বোর্ডে নিজের নাম লেখান। বাংলাদেশের খুব অল্প কয়েকজন ক্রিকেটারই এই কৃতিত্ব অর্জন করেছেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তামিমের সাফল্য অসাধারণ। ২৪৩টি ওয়ানডেতে তিনি ৮ হাজারের বেশি রান করেছেন, যা ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাকে বর্ষসেরা ক্রিকেটারদের একজন হিসেবে নির্বাচিত করে। একই বছর তিনি উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মানও অর্জন করেন।

সম্প্রতি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি তিনি।

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, ‘আমরা পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানসূচক সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ক্রিকেটের প্রতি আজীবন নিষ্ঠা ও অবদানের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬