তরুণ ক্রিকেটার গড়তে নতুন পরিকল্পনা বিসিবির

০২ আগস্ট ২০২৬, ০৪:৪৮ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

দেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে যাওয়ার প্রচলিত ধারা বদলে এবার মাঝখানে নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ যুক্ত করা হয়েছে। গত জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই বিভাগের কার্যক্রম শুরু হয়েছে এবং ১ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্পও শুরু হয়েছে।

নতুন এই বিভাগের লক্ষ্য ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও সুসংগঠিতভাবে গড়ে তোলা, যাতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পথে তাদের উত্তরণ আরও কার্যকর ও ধারাবাহিক হয়।

গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত এই বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে কোচিং স্টাফে আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী ও জয় সাহা রয়েছেন।

নতুন বিভাগটির প্রথম কার্যক্রম হিসেবে মালয়েশিয়ার বিপক্ষে একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সফরের শুরুতে টপ এন্ড টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। ম্যাচ দুটি ৮ ও ১০ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে।

এরপর অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে।

বর্তমানে মিরপুরে চলমান প্রস্তুতি ক্যাম্পে ২০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। নাভিদ নেওয়াজের তত্ত্বাবধানে চলা এই ক্যাম্প থেকেই মালয়েশিয়া সিরিজের জন্য দল চূড়ান্ত করা হবে। বিসিবির আশা, নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ দেশের বয়সভিত্তিক ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে এবং জাতীয় দলের জন্য আরও দক্ষ ও প্রস্তুত ক্রিকেটার তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগ: বিসিবি
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬