অস্ট্রেলিয়ায় ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৭ PM
অনুশীলনে তাইজুল ইসলাম

অনুশীলনে তাইজুল ইসলাম © সংগৃহীত

গেল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রথম বহরে দেশ ছাড়ে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনে পৌঁছে সোমবার (৩ আগস্ট) প্রথমবারের মতো দলীয় অনুশীলনে অংশ নেন তারা। অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে নিবিড়ভাবে কাজ করেন কোচিং স্টাফের সদস্যরা। এদিন অনুশীলনে প্রস্তুতি, ডারউইনের পরিবেশ এবং দলের সুযোগ-সুবিধা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

বিসিবির প্রকাশিত ভিডিওতে সোমবার (৩ আগস্ট) তাইজুল বলেন, ‘সফরটা ভালো ছিল। কারণ, আসার সময় আমরা ট্র্যানজিট পেয়েছিলাম। ট্র্যানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’

অস্ট্রেলিয়ায় সুযোগ-সুবিধা নিয়ে তাইজুল বলেন, ‘আমরা এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং ও রানিং সব ধরনের কার্যক্রম আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।’

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬