এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ AM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © সংগৃহীত

এসএ২০-এর নিলামে রীতিমত চমক দেখালেন তাইজুল ইসলাম। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে দল পেলেন তিনি। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ২০-এ দল পেলেন। এতে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সামনে তিনি।

তাইজুলকে দলে টেনেছে ডারবান সুপার জায়ান্টস। কেবল তারাই তাইজুলকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। ৫ লাখ র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৭১ হাজার) তাইজুলকে দলে টেনেছে ডারবান।

ডারবানের হয়ে খেললে সতীর্থ হিসেবে নুর আহমাদ, হেনরিখ ক্লাসেন, সুনিল নারিন, জস বাটলারের মতো বিশ্ব তারকাদের পাবেন তাইজুল। এছাড়া একই দলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মারক্রাম খেলবেন। এ টুর্নামেন্টে কোনো ম্যাচ খেললে সেটিই হবে, তাইজুলের ক্যারিয়ারে বিদেশি লিগে অভিষেক।

তাইজুল ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে এই নিলামে তোলা হয়েছিল। মার্কি সেটে ছিলেন দ্য ফিজ। তবে তাকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চ্য্যাইজিই।

দল পেলেও আদৌ খেলতে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে তাইজুলের। এই টুর্নামেন্টের সূচি সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সাংঘর্ষিক। ফলে, নিজ দেশের লিগ বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকায় হয়তো অভিজ্ঞ স্পিনারকে না-ও দেখা যেতে পারে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এসএটোয়েন্টির নতুন আসর। প্রায় এক মাসের টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ জানুয়ারি। একই সময়ে বিপিএলও আয়োজন করতে চায় বিসিবি। তাই সময়ের হাতেই থাকছে, তাইজুলের এসএটোয়েন্টি খেলার ভবিষ্যত।

 

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬