দুঃসংবাদ পেলেন তাইজুল ইসলাম

০৮ নভেম্বর ২০২৫, ০৭:২৫ AM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © সংগৃহীত ছবি

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ হারাতে হচ্ছে তাকে। নিলামে দল পেলেও মাস দেড়েক আগে তাইজুলের পরিবর্তে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস।

নিলামে ৫ লাখ সাউথ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুলকে দলে নিয়েছিল ডারবান। ফলে হেনরিখ ক্লাসেন ও সুনীল নারিনদের সঙ্গে খেলার কথা ছিল তার। তবে এখন আর সেটা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সূচির সঙ্গে সংঘর্ষের কারণেই পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পাননি তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল। অন্যদিকে একই মাসের শেষ সপ্তাহেই শুরু হবে এসএ টোয়েন্টি। ফলে যেকোনো একটি টুর্নামেন্ট বেছে নিতে হতো তাইজুলকে। জানা গেছে, ডারবানের হয়ে খেলতে বিসিবির কাছে এনওসি আবেদনই করেননি তিনি।

তবে একই সময়ে আরেক বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল)। হোবার্ট হারিকেন্স দলে টেনেছে এই তরুণ লেগ স্পিনারকে। পুরো মৌসুমের জন্য বিসিবির কাছ থেকে এনওসি পেয়েছেন রিশাদ। বিসিবি মনে করছে, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা রিশাদের ক্রিকেটীয় উন্নতির জন্য সহায়ক হবে। তবে এর ফলে আগামী বিপিএলে রিশাদকে নাও দেখা যেতে পারে।

 

কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬