লিটনকে ঘিরে সুসংবাদ দিল বিসিবি

০১ আগস্ট ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৩ PM
লিটন দাস

লিটন দাস © টিডিসি ফটো

হঠাৎ করেই দেশের ক্রিকেটে এলো বড় স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রাথমিকভাবে ঘোষিত দলে জায়গা হয়নি লিটন দাসের। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনাও ছিল। তবে শেষ পর্যন্ত তাকে ঘিরে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, লিটন দাসকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, 'বাম পায়ের কাফের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় ৩১ বছর বয়সী এই ব্যাটারকে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লিটন। তবে পুনর্বাসন সফল হওয়ায় এখন তিনি প্রথম টেস্টের জন্য নির্বাচনের বিবেচনায় থাকবেন।'

আগামী রবিবার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬