বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

০৫ আগস্ট ২০২৬, ০৪:১৫ PM
অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া দল © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে চোটে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট-বোলার মাইকেল নেসার। ব্রিসবেনে অনুশীলনের সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান তিনি। ফলে স্ট্যান্ডবাই পেসার হিসেবে থাকলেও আর দলে থাকা হচ্ছে না তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই ইনজুরির কারণে আগামী কয়েক সপ্তাহ অনুশীলন কিংবা কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না নেসার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্য দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তার।

তবে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পেয়েছে অস্ট্রেলিয়া। সপ্তাহের শুরুতে অ্যালান বর্ডার ফিল্ডে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচে পিঠে অস্বস্তি অনুভব করলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

ইংলিসের অবস্থা সম্পর্কে ম্যাকডোনাল্ড বলেন, ‘ওর পিঠের সমস্যাটা আবার একটু চাড়া দিয়ে উঠেছিল। মাঝে মাঝেই ওর এমনটা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, কিছুদিন বিশ্রাম দিয়ে ব্যথাটা একটু কমলেই ও আবার অনুশীলনে ফিরবে।’

অস্ট্রেলিয়া কোচ যোগ করেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তবে আমরা তাড়াহুড়ো করব না, একদম সতর্ক থেকে নিশ্চিত করব ও পুরোপুরি সুস্থ হয়েছে কি না—তারপরেই ও নেটে ঢুকবে এবং প্রস্তুতি শুরু করবে... প্রথম ম্যাচে ওর পাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিয়েও আশাবাদী ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘দলটা মাঠে ফেরার জন্য মুখিয়ে আছে এবং প্রস্তুতি পর্ব শেষ করার জন্য আমাদের হাতে বৃহস্পতিবার ও শুক্রবার আরও দুটো দিন সময় আছে। ছেলেরা ব্রিসবেনে আসা-যাওয়ার মধ্যে থেকে প্রচুর খাটুনি খেটেছে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও প…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬