অস্ট্রেলিয়া থেকে ‘রেসপেক্ট’ নিয়ে ফিরতে চান বাশার

২৭ জুলাই ২০২৬, ০৩:২২ PM
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন © সংগৃহীত

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বহুল প্রত্যাশিত টেস্ট সিরিজ ঘিরে উচ্ছ্বাস শুধু বাংলাদেশেই নয়, বরং অস্ট্রেলিয়াতেও সমান আগ্রহ দেখা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিক উন্নতি এবং পেসারদের দারুণ পারফরম্যান্স এই সিরিজকে বাড়তি গুরুত্ব এনে দিচ্ছে। তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট সেই উত্তেজনায় কিছুটা প্রভাব ফেলেছে।

অস্ট্রেলিয়াকে এর আগে দেশের মাটিতে টেস্টে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। তাই এবারও জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দুইবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টদের বিপক্ষে সাফল্য পাওয়াটা মোটেও সহজ হবে না।

শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পাবে কি না, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের লক্ষ্য ফলাফলের বাইরেও একটি বিষয়,  অস্ট্রেলিয়ার কাছ থেকে সম্মান আদায় করা। তার ভাষায়, 'রেসপেক্ট।' বাশারের ভাষ্যমতে, সম্মান নিয়ে আসতে চাই।'

এদিকে নাহিদ রানা, লিটন দাস ও শরিফুল ইসলামের চোটে কিছুটা দুশ্চিন্তায় নির্বাচক প্যানেলও। অজিরা দুই টেস্টের স্কোয়াড দিলেও কেবল প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে লাল-সবুজেরা। মূলত মূল খেলোয়াড়দের চোটেই সব পরিকল্পনা ভেস্তে গেছে নির্বাচক প্যানেলের।

এ নিয়ে নির্বাচক প্যানেলের প্রধান বললেন, 'আমরা দল দিতে চেয়েছিলাম সপ্তাহখানেক আগে। যে তিনটা ফরম্যাটের দল করি, টেস্টেই সবচেয়ে স্যাটেল টিম। গত কয়েক সিরিজ ধরে ভালোই করছে। এই সিরিজ নিয়ে সবাই এক্সাইটেড ছিলাম। অস্ট্রেলিয়া যে দল, ওদের মাটিতে অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেলতে যেমন প্রস্তুতি বা যে ধরনের দল দরকার, তেমন অবস্থায়ই ছিলাম।' 

বাশার এও বললেন, 'চোটের কারণে যে অবস্থা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং। শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউ দুটো টেস্ট না পারুক একটা টেস্ট যদি পারে, মেইন প্লেয়ার যারা... সেটার জন্য অপেক্ষা করেছি।'

তবে বাস্তবতা মেনেই এখন এগোতে চায় টাইগাররা। বাশারের ভাষ্যমতে, 'স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও ছিল। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই। বেশি চিন্তা এখন আর করতে চাই না। যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।'

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9