বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত

০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৫ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্ভাব্য সাদা বলের সিরিজ নিয়ে অনিশ্চয়তা যেন থামছেই না। বাংলাদেশ সফর প্রসঙ্গে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক্ষেত্রে দেশটির সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বোর্ড।

মূলত বাংলাদেশ সফর নিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। সফরের অনুমতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে শিগগিরই ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে তারা।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের ব্যাপারে সরকারের কাছে অনুমতি ও স্পষ্টতা চাইব। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে খুব শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব।”

এদিকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ভারতীয় বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। সফর আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।

সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালের ভারত সফরেও প্রস্তাবিত সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মূলত ২০২৫ সালের আগস্টে এই সিরিজটি আয়োজনের কথা ছিল। কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তা স্থগিত হয়ে যায়। 

এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও বলেছেন, “বিসিবি আমাদের লিখেছে এবং তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শিগগিরই আরও স্পষ্টতা আসবে।”

বছরের শুরুতে বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। আর ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১২ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।

ভারতের সূচিতেও এই সিরিজের জন্য একটি সম্ভাব্য উইন্ডো রাখা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ২৭ আগস্ট শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে ম্যান ইন ব্লু’দের। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই সূচি কার্যকর হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

শেষ পর্যন্ত ভারতীয় দলের বাংলাদেশ সফর হবে কি না, তা নির্ভর করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সরকারি সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত এই সিরিজটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিচ্ছে না বিসিসিআই।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬