‘বিএনপি পাওয়ারে গেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর হয়েছি’

২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ PM
অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন © টিডিসি ফটো

বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এতে লুকানোর কিছু আছে? বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। 

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিগত ১৫-১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলের কথা উল্লেখ করে জবি উপাচার্য অধ্যাপক বলেন, ‘বহু সুশীল লোকজন তো ছিল, ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই। আমারও একটি পরিচয় আছে—আমি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার কারণ জানিয়ে জবি উপাচার্য বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’

দেশের চলমান পরিস্থিতি ও সুনাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে। অথচ গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি নানা নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমপির বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং কারাগারে হামলার চেষ্টাও হয়েছে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘১৫-১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন আর কারো দ্বারা না ঘটে, সেজন্য সুনাগরিকদের রুখে দাঁড়াতে হবে ও প্রতিবাদ করতে হবে। যিনি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন এবং দেশ পরিচালনা করছেন, আজ তাঁর জন্মদিন। দেশের স্বার্থেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব; এর কোনো বিকল্প নেই।’

ইবাদতের পর এবার শাস্তি পেলেন হৃদয়ও
  • ২০ নভেম্বর ২০২৬
শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন …
  • ২০ নভেম্বর ২০২৬
এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন তাজউদ্দীন আহমদ মেডিকে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বিএনপি পাওয়ারে গেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর হয়েছি’
  • ২০ নভেম্বর ২০২৬
‘কাফনের কাপড় রেডি রাখিস’— ওসিকে হুমকি
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage