‘কাফনের কাপড় রেডি রাখিস’— ওসিকে হুমকি

২০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ PM
মোহাম্মদ আব্দুল হালিম

মোহাম্মদ আব্দুল হালিম © সংগৃহীত

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের ও পরিবার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে— ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon'। 

পাশাপাশি বাংলায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে, তুই যদি তোর চিন্তা করিস। জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’ 

এ ধরনের চরম হুমকি ও ভয়ভীতির মুখে পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০৪) দায়ের করেন।  হুমকিদাতা নম্বরটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানার একাধিক সূত্রে জানা গেছে। 

ইবাদতের পর এবার শাস্তি পেলেন হৃদয়ও
  • ২০ নভেম্বর ২০২৬
শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন …
  • ২০ নভেম্বর ২০২৬
এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন তাজউদ্দীন আহমদ মেডিকে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বিএনপি পাওয়ারে গেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর হয়েছি’
  • ২০ নভেম্বর ২০২৬
‘কাফনের কাপড় রেডি রাখিস’— ওসিকে হুমকি
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage