এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ

১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ PM
এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় মোট ৩১ বিষয়ে প্রায় ৪ লাখ আবেদন পড়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ১০ শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সাধারণ, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ মিলে মোট ৩১ বিষয়ে ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি আবেদন পড়েছে। এখনো একটি শিক্ষাবোর্ডের তথ্য পায়নি। ওই বোর্ডকে তথ্য দিতে বলা হয়েছে।’

জানা গেছে, এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। 

এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের দিন গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছিলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঠিক এক মাস পর এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। 

এর আগে সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন ৫ নভেম্বর থেকে শুরু হয়ে, চলে ৯ নভেম্বর পর্যন্ত।  

‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950