‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চক্র’

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ PM
মাহদী আমিন

মাহদী আমিন © সংগৃহীত

বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চক্র বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদি আমিন বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। বিতর্ক তৈরি করতে রাজনৈতিক অপকৌশল হিসেবে এসব অভিযোগ সামনে আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে ‍কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে। বিএনপি চেয়াারম্যান তারেক রহমানের নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেশব্যাপী আলোচিত হয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। কেউ যদি এ বিষয়ে অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, তবে অবশ্যই আমাকে অবহিত করবেন এবং আইন শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেবেন।’

এসময় তারেক রহমানের চট্টগ্রাম সফর সম্পর্কে মাহদী আমিন বলেন, ‘আজ রাত ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবেন তিনি।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬