রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, আগামীকাল পলোগ্রাউন্ডে জনসভা

২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

সিলেটের পর রবিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। তাকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় জনসভা।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ কথা জানান।

মাহদী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল (রবিবার), অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন,  মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি জানান, এরপর বিএনপির চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার  চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দেবেন।

মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন  সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি।

শেষবার ২০০৫ সালে ৪-দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950