তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০০ AM
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। একদিন পিছিয়ে জনসভাটি আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার নির্ধারিত স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শন শেষে এ তথ্য গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে আসা।

তিনি আরও বলেন, তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার। তার আগমন নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসিফের

সরোয়ার বলেন, আমরা চাই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার উন্নয়ন-এর সঙ্গে তারেক রহমান বরিশালে এসে এর ধারাবাহিকতা রক্ষা করবেন। ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন। তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে।

জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9