বিএনপির তিন গুণ নিরাপত্তা তাদের দিন: তারেক রহমান

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ PM
বক্তব্য রাখছেন তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান © সংগৃহীত

মানুষ জামায়াতে ইসলামীর ওপর ক্ষিপ্ত হচ্ছে বলে ইঙ্গিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির নাম উল্লেখ না করলেও তিনি বলেছেন, বিএনপি চায় না মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের কোনো ক্ষতি করে বসুক। একই সঙ্গে জামায়াতকে বিএনপিকে দেওয়া প্রটোকলের তিনগুণ বেশি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের প্রতি বিএনপির পক্ষ থেকে এবং লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ— তাদের প্রটোকল দরকার হলে তিন গুণ করে দিন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছেন এবং মানুষ তা বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, মানুষ তাঁদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের কোনো ক্ষতি করে বসুক। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল তিন গুণ করে দিন। বিএনপিকে যে নিরাপত্তা দিয়েছেন, তার তিন গুণ নিরাপত্তা তাদের দিন।

এর আগে আজ দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। পরে হবিগঞ্জের একটি সমাবেশে অংশ নেন তিনি।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9