দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে : তারেক রহমান

২২ জানুয়ারি ২০২৬, ০৬:২০ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২২ PM
মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান

মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান © সংগৃহীত

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে বলে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে ১২ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুমখুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে। দেশ পুনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ‘ধানের শীষই’ একমাত্র দিতে পারে এই নিশ্চয়তা। এখানে বহু মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বীরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে।’

তিনি বলেন, ‘যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। বক্তব্যে দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলার আসনসমূহে ধানের শীষের প্রার্থীরাও বক্তব্য রাখেন। এর আগে দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে সকালে প্রথম জনসভার মধ্য  দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমান, ব্রাক্ষণবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9