সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান

২২ জানুয়ারি ২০২৬, ০৪:১০ PM
সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশেই বসা স্ত্রী ডা. জুবাইদা রহমান

সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশেই বসা স্ত্রী ডা. জুবাইদা রহমান © টিডিসি

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচার। এ সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশেই বসা ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। ডা. জুবাইদা সিলেটেরই সন্তান।

দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান যখন সভাস্থলে আসেন একই সময়ে তার সাথে আসে জুবাইদা রহমান। সভা চালাকালে সারাক্ষণ মঞ্চে বসে থাকলেও সমাবেশে বক্তব্য রাখেননি তিনি। তবে একাধিকবার তারেক রহমানের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

এর আগে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান সেখানেও পাশে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। এ ছাড়া গত রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতেও সঙ্গে ছিলেন জুবাইদা। পরে স্বামী তারেক রহমানকে নিয়ে বাবার বাড়ি দক্ষিণ সুরমার জলালপুরে যান জুবাইদা রহমান। প্রায় ২১ বছর পর কাল শ্বশুরবাড়ি গেলেন তারেক রহমান।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950