ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

০৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ PM
দুই পক্ষের সংঘর্ষের একটি মুহূর্ত

দুই পক্ষের সংঘর্ষের একটি মুহূর্ত © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (০৪ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরদিন বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লাখাই ও মাধবপুর   উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, পাওনা টাকা দিতে না পারায় গতকাল রাতে আরস মিয়ার লোকজন শাহজাহান মিয়ার বাবা নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকালে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টঙ্গীতে বাড়িতে ভাঙচুর-হামলায় ঘটনায় তাঁতী দলের নেতা গ্রেপ্…
  • ০৭ জুলাই ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা-ছেলের
  • ০৭ জুলাই ২০২৬
বজ্রসহ বৃষ্টির আভাস ৮ বিভাগে, অতি ভারি বর্ষণ ৩টিতে
  • ০৭ জুলাই ২০২৬
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ০৭ জুলাই ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৭ জুলাই ২০২৬
মেসি নাকি সালাহ—শেষ হাসি কে হাসবে? জানাল এআই
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence