‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ চালু

০৪ মার্চ ২০২৬, ০৪:১৫ PM
‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন © সংগৃহীত

‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশুদের জন্য ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। ‎বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এর উদ্বোধন করেন।
‎
‎জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত এই কর্নারে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা এবং মায়েদের জন্য নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র রাখা হয়েছে। সরকারি দপ্তরে আসা সেবাপ্রত্যাশী মায়েরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা নিতে পারেন, এ লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়।
‎
‎উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি দপ্তরে আগত মায়েদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
‎
‎তিনি আরও জানান, মা ও শিশু কর্নারের মাধ্যমে দাপ্তরিক সেবায় আসা নারীরা এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬