জিয়া-খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব

২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে সাইফুল আলম নীরব

হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে সাইফুল আলম নীরব © সংগৃহীত

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা-১২ আসনে (সংসদীয় আসন-১৮৫) বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নীরব শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে গিয়ে দুজনের জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাঁওয়ের সন্তান। আমি জনগণের চাপে নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আমি চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা-১২ গড়তে চাই। তিনি বলেন, এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।

নীরব বলেন, ঢাকা-১২ আসনকে মডার্ন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব। পরিস্কার ভাষায় বলতে চাই, আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দিব না। চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দিব না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয়, হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করব। ফুটপাথ মুক্ত করব, রাস্তাঘাট পরিস্কার করব। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে খালি যায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করব। ড্রেনের সমস্যা দূর করতে চেষ্টা করব। এলাকার সবাইকে এই আসনকে মডেল শহর হিসেবে তৈরি করব।

তিনি বলেন, আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা-১২ আসনে শহীদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবি করেন তিনি।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9