মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান

২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ AM
কিশোরগঞ্জ জেলা বিএনপির সমাবেশে তারেক রহমান

কিশোরগঞ্জ জেলা বিএনপির সমাবেশে তারেক রহমান © সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবাসী ভাইদের জন্য পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে। সবটা না পারলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। ষড়যন্ত্র শুরু হয়েছে। মা-বোনদের আইডি নম্বর নিচ্ছে, ফোন ও বিকাশ নম্বর নিচ্ছে।

তিনি বলেন, গত পনের বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছে, আপনাদের ভোট দিতে দেয় নাই, সেই একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি রাত ১২টা ১৭ মিনিটে সভাস্থলে পৌঁছানোর পর সাড়ে ১২টায় বক্তব্য শুরু করেন।

এসময় তারেক রহমান বলেন, প্রবাসী ভাইদের জন্য পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে। সবটা না পারলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। ষড়যন্ত্র শুরু হয়েছে। মা বোনদের আইডি নম্বর নিচ্ছে, ফোন ও বিকাশ নম্বর নিচ্ছে।

৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছিল। তারা কী জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে।

উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবার সকাল সকাল ভোটকেন্দ্রে গেলে হবে না। এবার ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদ পড়ে যার যার ভোটকেন্দ্রে ফজরের জামাত আদায় করতে হবে। এরপর লাইনে দাঁড়িয়ে যেতে হবে।

তারেক রহমান বলেন, দেশের বড় সেক্টর কৃষি সেক্টর। খালেদা জিয়া সরকার কৃষকদের ৫ হাজার টাকা কৃষি ঋণ মাফ করে দিয়েছিল। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা লাগত না। শিক্ষাপ্রসারে বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছে।

আরও পড়ুন: বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির

তারেক আরও বলেন, বেকার তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা দক্ষ হয়ে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। এই উদ্দেশ্যে প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) শরিফুল আলম। তিনি এবার ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারেক রহমান আসার আগে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী এম উসমান ফারুক, কিশোরগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন, এবং কিশোরগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী ফজলুর রহমান আসার পথে অসুস্থ হয়ে পড়ায় জনসভায় যোগ দিতে পারেননি।

 

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950