মহাখালীতে মসজিদে ছোট্ট রোজাদারদের মাঝে ছাত্রদল-রক্তস্পন্দনের উপহার বিতরণ

০৪ মার্চ ২০২৬, ১০:২৫ PM
ছোট্ট রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ

ছোট্ট রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ © টিডিসি সম্পাদিত

মসজিদে ছোট্ট রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তস্পন্দন’। আজ বুধবার (৪ মার্চ) বিকেলে এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। ছোট্ট রোজাদারদের জন্য প্রতিটি উপহারের ব্যাগে ছিল, টুপি, তসবিহ, সুগন্ধি আতর, চকলেট ও পুষ্টিকর ড্রাই ফ্রুটস। 

জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মসজিদে শিশু রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ এই উপহার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক।

তিনি একইসঙ্গে রক্তস্পন্দন ওয়েবসাইটের ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ হাসনাত, সালাউদ্দিন শাহিন বাধন প্রমুখ। 

শিশুদের ধর্মীয় ইবাদতে উদ্বুদ্ধ করার বিষয়ে ডা. তাইফুল হক বলেন, ছোটবেলা থেকেই শিশুদের রোজার মতো ইবাদতে আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই তারা আনন্দের সঙ্গে ইসলামের নিয়ম-কানুন শিখুক।

মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লিরা তাদের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এমন সৃজনশীল ও সামাজিক কাজ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬