৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ AM
নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাত জেলায় টানা নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।

একই সঙ্গে তিনি বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিনে সিলেট থেকে সমাবেশ শুরু করেন তারেক রহমান। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর ধারাবাহিকভাবে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

রাত ৩টার দিকে তিনি নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান। সেখানকার সমাবেশ শেষে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

শেষ দিকের কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত অপেক্ষা করতে হওয়ায় নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ভোররাত সোয়া ৪টার দিকে গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রচারের প্রথম দিনে টানা ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে বাসায় ফিরেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, রাত ৪টার কিছু সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়ায় শেষ সমাবেশটি করেন বিএনপির চেয়ারম্যান।

এদিকে, দলটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬