২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নুরের

২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ AM
নিজ আসনে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন ভিপি নুর

নিজ আসনে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন ভিপি নুর © টিডিসি

২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর মতো আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ট্রাক মার্কার বিজয় আরেকটি ইতিহাস সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির সভাপতি ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা সদর ইউনিয়নে গণঅধিকার পরিষদ ও বিএনপির যৌথ আয়োজনে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। কালিকাপুর নূরিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় ভিপি নুর বলেন, গলাচিপা–দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি আর লুটপাট। এবার জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আপনাদের ভোট ও সমর্থন পেলে গলাচিপা–দশমিনাকে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নবান্ধব, দুর্নীতিমুক্ত ও সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি জানান, অনেক আশা ও ভরসার জায়গা থেকেই তিনি চরম প্রতিকূল পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকি নিয়ে এ নির্বাচনে অংশ নিয়েছেন। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই আসনে নির্বাচন করছেন এবং বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদকে সমর্থন দেওয়া হয়েছে। তবে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারেক রহমানকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

অভিযোগ করে তিনি বলেন, ওই প্রার্থী নির্বাচনী অফিস খুলে সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। বিষয়টি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে ভেবে দেখতে হবে এবং তারা কীভাবে এটি প্রতিরোধ করবেন সে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, দল থেকে বহিষ্কৃত কেউ বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করতে পারেন না। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদকে সমর্থন জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিপি নুরুল হক নুর আরও বলেন, এ অঞ্চলে সাধারণত নৌকা ও ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। যেহেতু এবারের ব্যালটে নৌকা ও ধানের শীষ নেই, তাই ট্রাকই হয়ে উঠেছে ধান ও নৌকার বিকল্প প্রতীক।

এছাড়া, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তাফা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শিপলু খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে নুরুল হক নুর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে অবস্থিত তার মায়ের কবরস্থানে জিয়ারত ও দোয়া মোনাজাত করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9