আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল হয়েছে: নুর

২০ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ PM
ভিপি নুরুল হক নুর

ভিপি নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে আমার পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দশমিনা–গলাচিপা উপজেলার কিছু নেতৃবৃন্দ সে নির্দেশনা না মানায় সংশ্লিষ্ট উপজেলা কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নুরুল হক নুর বলেন, আজকের দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9