ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

০৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ AM
ছয় মার্কিন সেনা নিহত

ছয় মার্কিন সেনা নিহত © সংগৃহীত

ইরানের ভেতরে চলমান বিশেষ অভিযানে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর এই প্রাণহানির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের শুরুতে নিখোঁজ হওয়া দুই সেনার মরদেহ সম্প্রতি একটি ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত রবিবার তিন সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল এবং সোমবার চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ফলে এই অভিযানে মোট নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে।

সেন্টকম জানিয়েছে, নিয়ম অনুযায়ী নিহত সেনাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। তবে প্রাথমিক সূত্রমতে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কুয়েতে অবস্থিত মার্কিন লজিস্টিক ইউনিটের সদস্য ছিলেন, যারা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর গত শনিবার ইরানের ওপর একযোগে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেছে, ওই হামলায় খামেনি ছাড়াও তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তেহরান থেকে তীব্র পাল্টা হামলার হুমকি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন মিশন এখনও শেষ হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত শুরু করেছি, তবে আসল বড় আক্রমণ এখনও বাকি।’ সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মিলে এই যৌথ সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬