ইরানের হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় জানা গেল

০১ মার্চ ২০২৬, ১১:৪৯ PM
আহমদ আলী

আহমদ আলী © টিডিসি সম্পাদিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা তার স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহত সালেখ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আজমানে বসবাস করতেন এবং সেখানে পানির গাড়ি চালাতেন।

পরিবার জানায়, সালেখের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম বলেন, শনিবার থেকে তারা মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত ছিলেন না। আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা শুনেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য যাচ্ছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান আহমদ বলেন, মৃত্যুর খবর শুনে আজ দুপুরে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমানে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9