ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত

০১ মার্চ ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৮:২৮ PM
ইরানের হামলা

ইরানের হামলা © সংগৃহীত

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫৮ জন। রবিবার (১ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। নিহত অন্য দুই জনের একজন পাকিস্তানি ও একজন নেপালি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। তবে ঠিক কত বাংলাদেশি আহত হয়েছেন সেটি উল্লেখ করেনি তারা। 

সূত্র: গালফ নিউজ 

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬