পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলায় নিহত ৯

০১ মার্চ ২০২৬, ০৩:৫৮ PM
পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা © টিডিসি সম্পাদিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক বিষয়টি নিশ্চিত করেছন। 

প্রতিবেদনে বলা হয়, রবিবার (১ মার্চ) বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। এ সময় বিক্ষভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরবর্তী সহিংসতা ঠেকাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ রেঞ্জার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয় ওই এলাকায়। এক পর্যায়ে সংঘর্ষে ৯ জন নিহত হন। 

সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। তিনি প্রদেশজুড়ে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন ও জিও নিউজ

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬